বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে সোমবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বৈঠক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩১ মার্চ ২০২৬, সকাল ৯:৪৩ সময় , আপডেট সময় : ৩১ মার্চ ২০২৬, সকাল ৯:৪৩ সময়

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে সোমবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন। বৈঠকে দুই দেশের টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতের উন্নয়ন, দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠককালে মন্ত্রী ফকির মাহবুব আনাম বর্তমান স্যাটেলাইট সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে সেবার ধারাবাহিকতা নিশ্চিত করতে বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর দ্রুত নবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, টেলিযোগাযোগ খাতে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত স্বায়ত্তশাসন নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।


ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বাংলাদেশের সঙ্গে চলমান সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করেন। তিনি বলেন, ফ্রান্স এই সম্পর্ক আরও বিস্তৃত ও সুদূরপ্রসারী করতে আগ্রহী। বিশেষ করে স্যাটেলাইট খাতে কারিগরি সহায়তা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ আরও উপকৃত হতে পারে বলে তিনি মত দেন। উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে চুক্তি নবায়ন দ্রুত সম্পন্ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


বৈঠকে জানানো হয়, স্যাটেলাইট সেবার চুক্তি নবায়ন নিয়ে আলোচনা বর্তমানে চলমান রয়েছে এবং দুই পক্ষই ইতিবাচক ফলাফলের আশা করছে। সভায় আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং ফরাসি উন্নয়ন সংস্থার কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯