ইরানের রাজধানী তেহরানে আবারও অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের লাইভ প্রতিবেদনে বলা হয়, তেহরানজুড়ে একাধিক

তেহরানের কেন্দ্রবিন্দুতে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩১ মার্চ ২০২৬, সকাল ৯:৩৮ সময় , আপডেট সময় : ৩১ মার্চ ২০২৬, সকাল ৯:৩৮ সময়

ইরানের রাজধানী তেহরানে আবারও অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের লাইভ প্রতিবেদনে বলা হয়, তেহরানজুড়ে একাধিক স্থানে ধারাবাহিক হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি শাসনব্যবস্থার অবকাঠামো লক্ষ্য করে বড় পরিসরে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, রাজধানীর কেন্দ্রস্থলে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। আইডিএফ আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের মোট ১৭০টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানও আলোচনায় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি নির্দিষ্ট শর্তে চুক্তিতে আসে তবে যুদ্ধ দ্রুত শেষ করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধ বন্ধের কোনো সময়সূচি এখনই নির্ধারণ করা হয়নি এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।


বর্তমানে মধ্যপ্রাচ্যের এই সংঘাত নতুন করে উত্তেজনা তৈরি করেছে, আর আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।


সূত্র: সিএনএন

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯