মৌলভীবাজারে চলন্ত উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার ভোরে

উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩১ মার্চ ২০২৬, সকাল ৯:৩০ সময় , আপডেট সময় : ৩১ মার্চ ২০২৬, সকাল ৯:৩০ সময়

মৌলভীবাজারে চলন্ত উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার ভোরে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে, ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী ট্রেনটি চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ইঞ্জিনে ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


ঘটনার পর সিলেটমুখী কয়েকশ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। পাশাপাশি সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল চলাচলও সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধারে সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। সেটি পৌঁছালে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


তিনি আরও জানান, এখন পর্যন্ত বড় ধরনের সময়সূচি বিপর্যয়ের খবর পাওয়া যায়নি এবং দ্রুতই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯