দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে এ ধরনের কার্যক্রম সম্পর্কে

অবৈধ তেল মজুতদারদের তথ্য দিলেই মিলবে লাখ টাকা পুরস্কার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ৩:৩৬ সময় , আপডেট সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ৩:৩৬ সময়

দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে এ ধরনের কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে অস্থিরতা তৈরি হয়েছে। এই সুযোগে দেশে কিছু অসাধু চক্র সরকার নির্ধারিত দামে তেল বিক্রি না করে গোপনে মজুত করছে এবং পরে বেশি দামে বিক্রি করছে।


সরকার জানিয়েছে, ইতোমধ্যে মাঠ প্রশাসন বেশ কয়েকটি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সুষম বণ্টন নিশ্চিত করতে তথ্য প্রদানকারীদের আর্থিক পুরস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এতে আরও বলা হয়, যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্য দিতে পারবে এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। জেলা প্রশাসক পর্যায় থেকে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯