জাপানে পরমাণু বোমা হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের একটি প্রতিনিধি দল চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের নিন্দা জানিয়ে শান্তি প্রতিষ্ঠার

যুদ্ধ বন্ধের আহ্বান জানালো পরমাণু বোমা থেকে বেঁচে যাওয়া জাপানিরা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ৩:৩২ সময় , আপডেট সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ৩:৩২ সময়

জাপানে পরমাণু বোমা হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের একটি প্রতিনিধি দল চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের নিন্দা জানিয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের দূতাবাসে চিঠি পাঠিয়েছে। রোববার (২৯ মার্চ) আনাদোলুর বরাতে জানা যায়, জাপানের চারটি প্রধান হিবাকুশা সংগঠন যৌথভাবে এই চিঠিতে স্বাক্ষর করে। তবে টোকিওতে অবস্থিত ইসরায়েলি দূতাবাস চিঠিটি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় বলে দাবি করা হয়েছে।


জাপানি সংবাদমাধ্যম দ্য মেইনিচি জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষ চিঠিটি না পড়েই ফেরত পাঠিয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করে নাগাসাকি অ্যাটমিক বোম্ব সারভাইভারস কাউন্সিলের এক নেতা বিষয়টিকে অমানবিক ও সংকীর্ণ মনোভাবের প্রকাশ বলে মন্তব্য করেন। চিঠিতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় এবং চলমান সহিংসতাকে ভয়াবহ বলে উল্লেখ করা হয়।


এদিকে জাপানে যুদ্ধবিরতির দাবিতে ‘ড্রপ বাস নট বোম্বস’ শিরোনামে একটি বিক্ষোভও অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা যুদ্ধ বন্ধের আহ্বান জানান। অন্যদিকে জাপানে নিযুক্ত ইরান দূতাবাস জানিয়েছে, যুদ্ধের শুরুর দিকে নিহতদের স্মরণে প্রবাসী ও স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে।


বিশ্লেষকদের মতে, জাপানের শান্তিবাদী নাগরিক আন্দোলন আন্তর্জাতিক সংঘাতের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনমতের প্রতিফলন।


সূত্র: মিডল ইস্ট মনিটর

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯