দিনাজপুরের বিরামপুর উপজেলায় সাম্প্রতিক শিলা-ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য সরকারি ঢেউটিন সহায়তার আশায় প্রায় ৭০০টি পরিবার আবেদন করেছে।

সরকারি ঢেউটিন পেতে একই ছবি ডাউনলোড করে গণহারে আবেদন, প্রশাসন বিপাকে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ৩:৩০ সময় , আপডেট সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ৩:৩০ সময়

দিনাজপুরের বিরামপুর উপজেলায় সাম্প্রতিক শিলা-ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য সরকারি ঢেউটিন সহায়তার আশায় প্রায় ৭০০টি পরিবার আবেদন করেছে। বিপুল এই আবেদন স্থানীয় প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। সোমবার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ রাতে ওই এলাকায় শিলাবৃষ্টি ও হালকা ঝড়ে কিছু ঘরের টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়। এরপরই সরকারি সহায়তা পাওয়ার আশায় অল্প সময়ের মধ্যেই শত শত আবেদন জমা পড়ে। প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনেক আবেদনকারীর জমা দেওয়া ছবি একই ধরনের এবং কিছু ক্ষেত্রে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করা একই ছবি ব্যবহার করা হয়েছে। এতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, এত বিপুল সংখ্যক আবেদন যাচাই-বাছাই করা সময়সাপেক্ষ এবং জটিল হয়ে দাঁড়িয়েছে। তবে সরেজমিন তদন্ত ছাড়া কোনো অনুদান দেওয়া হবে না বলে তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা বলেন, মাঠ পর্যায়ে পরিদর্শনের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চিহ্নিত করা হবে এবং শুধু তারাই সরকারি সহায়তা পাবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯