দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) খাতে ৬০৪

হামের ভ্যাকসিন আনতে দ্রুত কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ৩:২২ সময় , আপডেট সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ৩:২২ সময়

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) খাতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন কেনার জন্য পারচেজ কমিটি ইতোমধ্যে অনুমোদন দিয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স কমিটিও এটি অনুমোদন করেছে। দ্রুত সময়ের মধ্যে টিকা দেশে আনার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, টিকা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দেশের শিশুদের মধ্যে দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করা হবে। সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।


হামের বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে তিনি জানান, রোগীদের চিকিৎসায় আইসিইউ, ভেন্টিলেটর এবং আলাদা ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। অতিরিক্ত চাপে থাকা হাসপাতালগুলোতে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছু কোভিড সুবিধা পুনরায় ব্যবহার করা হচ্ছে।


তিনি আরও বলেন, ২০১৮ সালের পর নিয়মিত টিকাদান ক্যাম্পেইন না হওয়ায় অনেক শিশু টিকার আওতার বাইরে থেকে গেছে, যার কারণে এখন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সরকার দ্রুত সেই ঘাটতি পূরণের চেষ্টা করছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯