চলতি মার্চ মাসের প্রথম ২৮ দিনেই বাংলাদেশে এসেছে ৩৩৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে

মার্চের ২৮ দিনে রেমিট্যান্স এলো ৩৩৩ কোটি ডলার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ১০:২১ সময় , আপডেট সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ১০:২১ সময়

চলতি মার্চ মাসের প্রথম ২৮ দিনেই বাংলাদেশে এসেছে ৩৩৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে একক মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাহ হিসেবে রেকর্ড হয়েছে। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, এর আগে মার্চ মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। চলতি বছর সেই রেকর্ড অতিক্রম করেছে প্রবাসী আয়ের এই প্রবাহ।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৭৮ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৮০ শতাংশ বেশি। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে ধরা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯