কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে শফিকুল ইসলাম আজম (৫২) নামের এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন। রোববার

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ১০:১৪ সময় , আপডেট সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ১০:১৪ সময়

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে শফিকুল ইসলাম আজম (৫২) নামের এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদরপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম আজম আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই এলাকার বাসিন্দা।


স্থানীয়রা জানান, সন্ধ্যায় তিনি সদরপুর বাজারে একটি তামাকের গোডাউনে বসে ছিলেন। এ সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।


মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি পরিত্যক্ত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে, যা দুর্বৃত্তরা ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।


পুলিশ জানায়, কী কারণে এই হামলা চালানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯