বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একই অধ্যাদেশে সংসদ ও গণভোট আয়োজনের

আশা করি সরকারি দল আমাদের সহযোগিতা করবেন: জামায়াত আমির

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ১০:১২ সময় , আপডেট সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ১০:১২ সময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একই অধ্যাদেশে সংসদ ও গণভোট আয়োজনের বিষয়টি নিয়ে সরকারকে সহযোগিতা করা উচিত এবং এ নিয়ে আলোচনা প্রয়োজন। রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে সংসদের প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি জুলাই জাতীয় সনদের সংবিধান সংশোধনসংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের বিষয়ে আলোচনা চেয়ে নোটিশ দেন।


ডা. শফিকুর রহমান বলেন, নিয়ম মেনে তারা নোটিশ দিয়েছেন, তবে আলোচনায় একাধিকবার বাধা এসেছে। তার দাবি অনুযায়ী, ৭০ শতাংশ জনসমর্থনে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে এবং জুলাই সনদ অস্বীকার করা যাবে না। তিনি আরও বলেন, বর্তমান সংসদ স্বাভাবিক প্রক্রিয়ায় গঠিত হয়নি, তবুও এটি জুলাইয়ের চেতনাকে ধারণ করা উচিত।


স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি সমালোচনা করে বলেন, স্পিকার রুলিং দেওয়ার পরও এ ধরনের মন্তব্য অনাকাঙ্ক্ষিত এবং জ্যেষ্ঠ সংসদ সদস্য হিসেবে তা প্রত্যাশিত নয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯