ফরিদপুরের ভাঙ্গায় একটি ফিলিং স্টেশনে তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। রোববার

ফরিদপুরে বন্ধ ফিলিং স্টেশনে মিলল ট্যাংক ভর্তি তেল, জরিমানা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ মার্চ ২০২৬, সকাল ৯:৫৬ সময় , আপডেট সময় : ৩০ মার্চ ২০২৬, সকাল ৯:৫৬ সময়

ফরিদপুরের ভাঙ্গায় একটি ফিলিং স্টেশনে তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। রোববার রাতে পৌর এলাকার সুগন্ধা ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ ছিল, পাম্পে পর্যাপ্ত অকটেন, পেট্রল ও ডিজেল থাকা সত্ত্বেও “তেল নেই” বলে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হচ্ছিল।


পরে উপজেলা প্রশাসন সরেজমিনে গিয়ে বিষয়টি সত্যতা পায়। এর ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পাম্প মালিককে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে এবং সতর্ক করে দেয়। অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম। সঙ্গে ছিল থানা পুলিশ।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে জ্বালানি বাজার স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯