শহীদ ওসমান হাদি হত্যার বিচার ইস্যুতে জাতীয় সংসদে কোনো আলোচনা না হওয়ায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন

ওসমান হাদির হত্যার বিচার নিয়ে সংসদে একজন এমপিও কথা বলেননি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ মার্চ ২০২৬, সকাল ৯:৪৯ সময় , আপডেট সময় : ৩০ মার্চ ২০২৬, সকাল ৯:৪৯ সময়

শহীদ ওসমান হাদি হত্যার বিচার ইস্যুতে জাতীয় সংসদে কোনো আলোচনা না হওয়ায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (২৯ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।


নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, “আজ শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে সংসদে একজন এমপিও কথা বলেননি। এটাই আজকের রূঢ় বাস্তবতা।” সংসদ সদস্যদের নীরবতার সমালোচনা করে তিনি আরও বলেন, “সংসদে কেউ কথা না বললেও আমরা ন্যায়বিচার নিয়ে হতাশ নই। ইনশাআল্লাহ, জনতা এবং আল্লাহর আদালতে এই অন্যায়ের বিচার একদিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে।”


তিনি আরও দাবি করেন, শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে এনসিপির নেতাকর্মীরা শুরু থেকেই রাজপথ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯