ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার ও অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন কার্যকর করা হয় বলে রোববার (২৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপির উপ-কমিশনার (পরিবহন বিভাগ) এন এম নাসিরুদ্দিনকে উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনি ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, উপ-কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে উপ-কমিশনার (পরিবহন) পদে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত উপ-কমিশনার (পি অ্যান্ড আর) মো. ওয়ালিউল ইসলামকে অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা–সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।