প্রখ্যাত মার্কিন অর্থনীতিবিদ জেফরি স্যাক্স সংযুক্ত আরব আমিরাতকে চলমান আঞ্চলিক সংঘাতে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সতর্ক

‘সংযুক্ত আরব আমিরাত যুদ্ধে জড়ালে দুবাই ধ্বংস হয়ে যেতে পারে’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ মার্চ ২০২৬, সকাল ৯:৪০ সময় , আপডেট সময় : ৩০ মার্চ ২০২৬, সকাল ৯:৪০ সময়

প্রখ্যাত মার্কিন অর্থনীতিবিদ জেফরি স্যাক্স সংযুক্ত আরব আমিরাতকে চলমান আঞ্চলিক সংঘাতে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সতর্ক করেছেন, এমন সিদ্ধান্ত দেশটির প্রধান শহরগুলোকে সরাসরি ধ্বংসের ঝুঁকিতে ফেলতে পারে। সোমবার (৩০ মার্চ) এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুবাই ও আবুধাবি মূলত পর্যটন ও বিনিয়োগনির্ভর নগরী, এগুলো কোনো শক্তিশালী সামরিক সুরক্ষার জন্য গড়ে ওঠেনি। তার মতে, এসব শহর ধনীদের বিনিয়োগ ও অবকাশযাপনের কেন্দ্র। ফলে যুদ্ধে জড়ানো মানে এই নগরীগুলোর মূল ভিত্তিকেই ঝুঁকির মুখে ফেলা এবং সম্ভাব্য ধ্বংসের দিকে ঠেলে দেওয়া।


তিনি আরও বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো আমিরাতের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। সাবেক মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জারের একটি মন্তব্য তুলে ধরে তিনি ইঙ্গিত দেন, বড় শক্তির ঘনিষ্ঠ মিত্র হওয়াও কখনও কখনও বিপজ্জনক হয়ে উঠতে পারে। স্যাক্সের মতে, উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষার ওপর অতিরিক্ত নির্ভর করে ভুল হিসাব করেছে। বর্তমান পরিস্থিতি সেই ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে। অন্যদিকে ইরান ইতোমধ্যে সতর্ক করেছে, তাদের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিতে অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করা হলে তা সরাসরি আগ্রাসনের অংশ হিসেবে বিবেচিত হবে।


স্যাক্স আমিরাতকে পরামর্শ দিয়ে বলেন, একটি ‘হেরে যাওয়া বাজি’র পেছনে বিনিয়োগ চালিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বাস্তব পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া জরুরি। এদিকে উপসাগরীয় দেশগুলো জ্বালানি অবকাঠামোয় হামলার ঘটনায় ইরানের সমালোচনা করে যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থন আরও জোরদারের ইঙ্গিত দিয়েছে। এতে করে পুরো অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে।


বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। দুবাই ও আবুধাবির মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরী যদি সংঘাতের লক্ষ্যবস্তুতে পরিণত হয়, তবে এর প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়তে পারে।


সূত্র: এনডিটিভি

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯