নওগাঁর বদলগাছী উপজেলায় চাষাবাদের সময় মাটির নিচ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের

নওগাঁয় মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ২:৫৯ সময় , আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ২:৫৯ সময়

নওগাঁর বদলগাছী উপজেলায় চাষাবাদের সময় মাটির নিচ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।রোববার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার আদায়পুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা আনসার চৌধুরী তার জমিতে পটলের আবাদ শুরু করেন। এ সময় পাশের জমির মালিক জয়দুল খুঁটি বসানোর জন্য গর্ত খনন করতে গিয়ে মাটির নিচে শক্ত কিছুতে বাধা পান। পরে সন্দেহ হলে আরও মাটি খনন করলে বিপুল পরিমাণ রাইফেলের গুলি দেখতে পান। খবর পেয়ে বদলগাছী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো জব্দ করে।


থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুলিগুলো অনেক পুরনো এবং কোনো এক সময় গোপনে মাটির নিচে রাখা হয়েছিল। উদ্ধার করা গুলিগুলো থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


ঘটনার পর এলাকায় কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে, স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯