বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুব শিগগিরই এ

প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ২:৫৮ সময় , আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ২:৫৮ সময়

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুব শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিষয়টি পর্যবেক্ষণ করে গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে এই চার্জ পুরোপুরি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া হিসেবে দিতে হয়। তবে গ্রাহকদের অভিযোগ ছিল, মিটারের মূল্য পরিশোধের পরও কেন দীর্ঘ সময় ধরে এই চার্জ নেওয়া হচ্ছে। এই চার্জ বাতিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরে আলোচনা ও দাবি ছিল। নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ ব্যয় কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯