ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এই পদায়ন

ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারকে বদলি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ১০:৬ সময় , আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ১০:৬ সময়

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এই পদায়ন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেনকে বদলি করে রমনা বিভাগের ধানমন্ডি জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার নাসিম উদ্দিনকে উত্তরা বিভাগের একই জোনে পদায়ন করা হয়েছে।


প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯