জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তা বন্ধ রাখা হলে দলীয় কার্যালয়ে না আসার কথা জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত

রাস্তা বন্ধ করলে আমি আর অফিসে আসব না: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ১০:৫ সময় , আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ১০:৫ সময়

জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তা বন্ধ রাখা হলে দলীয় কার্যালয়ে না আসার কথা জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ নির্দেশ দেন। তারেক রহমান বলেন, রাস্তা বন্ধ করে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না। দলীয় কার্যক্রম স্বাভাবিক রাখতে হলে অফিসে আসা-যাওয়ার সময় রাস্তা খোলা রাখতে হবে। তিনি আরও বলেন, রাস্তা বন্ধ থাকলে তার পক্ষে কার্যালয়ে আসা সম্ভব হবে না।


তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী আধা ঘণ্টার মধ্যে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করতে হবে। একই সঙ্গে সবাইকে শৃঙ্খলা বজায় রেখে রাস্তার এক পাশে অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি। দলীয় নেতাকর্মীদের আইনের মধ্যে থেকে জনসেবামূলক কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের চলাচলে কোনো ধরনের বাধা দেওয়া যাবে না। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে জনদুর্ভোগ সৃষ্টি থেকে বিরত থাকতে হবে।


বক্তব্য শেষে নেতাকর্মীরা রাস্তা ছেড়ে দিলে নয়াপল্টন এলাকায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯