মালয়েশিয়ার বিমানবন্দর দিয়ে ভ্রমণ বা ট্রানজিটের সময় ইসরায়েলি পাসপোর্টধারীদের আটকের ঘটনা বেড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। শনিবার

গণহারে ইসরায়েলি পাসপোর্টধারীদের আটকাচ্ছে মালয়েশিয়া

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ১০:৩ সময় , আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ১০:৩ সময়

মালয়েশিয়ার বিমানবন্দর দিয়ে ভ্রমণ বা ট্রানজিটের সময় ইসরায়েলি পাসপোর্টধারীদের আটকের ঘটনা বেড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। শনিবার (২৮ মার্চ) ওয়াইনেট গ্লোবালের এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে অন্তত আটজন ইসরায়েলিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। তাদের কেউ মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন, আবার কেউ তৃতীয় দেশে যাওয়ার পথে ট্রানজিট হিসেবে বিমানবন্দর ব্যবহার করছিলেন।


প্রতিবেদনে আরও বলা হয়, বুধবার ফিলিপাইনগামী একটি ফ্লাইটে ট্রানজিটের সময় চারজন ইসরায়েলি নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে দুই নারী জানান, তারা থাইল্যান্ড থেকে ফিলিপাইনে যাওয়ার পথে কুয়ালালামপুর ট্রানজিট সম্পর্কে অনলাইনে তথ্য নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্য এক ঘটনায় কম্বোডিয়া থেকে ফিলিপাইনে যাওয়ার পথে দুই ইসরায়েলি নাগরিককে আটক করে পরে দুই দিন পর কম্বোডিয়ায় ফেরত পাঠানো হয়। রিপোর্ট অনুযায়ী, এসব আটকের ঘটনা সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হলেও কিছু ক্ষেত্রে আরও দীর্ঘ হয়। বিশেষ করে যখন অন্য দেশগুলো তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, তখন পরিস্থিতি জটিল হয়ে ওঠে।


ওয়াইনেট আরও জানিয়েছে, সিঙ্গাপুরে থাকা ইসরায়েলি দূতাবাসের হস্তক্ষেপে কিছু নাগরিককে মুক্ত করা সম্ভব হয়েছে। এ পরিস্থিতিতে মালয়েশিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত নাগরিকদের দেশটি ভ্রমণ বা ট্রানজিট এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।


সূত্র: ওয়াইনেট গ্লোবাল

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯