চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ জ্বালানি ও শিল্প উপকরণ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ

মিয়ানমারে পাচারকালে ১৬০০ লিটার ডিজেল উদ্ধার, আটক ৭

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ১০:১ সময় , আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ১০:১ সময়

চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ জ্বালানি ও শিল্প উপকরণ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় একটি অবৈধ ট্রলিং বোটসহ সাতজন পাচারকারীকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার (২৮ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা অভিযান চালায়। চট্টগ্রামের পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক ট্রলিং বোটে তল্লাশি চালানো হয়।


তল্লাশিতে দেখা যায়, অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ১,৬০০ লিটার ডিজেল, ৩,৩০০ কেজি আলকাতরা এবং চারটি ডিজেল ইঞ্জিন বহন করা হচ্ছিল। জব্দ করা এসব সামগ্রীর বাজারমূল্য প্রায় ৪৮ লাখ টাকা বলে জানানো হয়েছে। অভিযানকালে ট্রলিং বোটসহ সাতজন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯