নড়াইলের সদর উপজেলায় তেল না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, সকাল ৯:৪৫ সময় , আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, সকাল ৯:৪৫ সময়

নড়াইলের সদর উপজেলায় তেল না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) গভীর রাতে উপজেলার তুলারামপুর ইউনিয়নের রেল ব্রিজসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাহিদ সরদার (ফিলিং স্টেশন ম্যানেজার) পেড়লী গ্রামের বাসিন্দা। আহত জিহাদুল ইসলামকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. জসিমউদদীন জানান, তেল না থাকায় ট্রাকচালক মো. সুজাতকে জ্বালানি দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে তার সঙ্গে ম্যানেজার নাহিদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চালক ক্ষুব্ধ হয়ে হুমকি দেন যে, তাকে ট্রাকচাপা দেওয়া হবে।


আরেক কর্মচারী মো. সোহান ইসলাম বলেন, ঘটনার সময় অভিযুক্ত চালক পাম্পে অবস্থান করছিলেন। পরে নাহিদ রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে কাজ শেষ করে জিহাদুল ইসলামকে নিয়ে বাড়ির দিকে রওনা দেন। অভিযোগ অনুযায়ী, তখনই ট্রাকটি তাদের অনুসরণ করে এবং পেছন থেকে চাপা দেয়। তিনি আরও জানান, পরে তারা ঘটনাস্থলে গিয়ে নাহিদকে মৃত এবং জিহাদুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। আহতকে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে পরে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।


নিহতের স্বজনদের দাবি, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড এবং তারা ঘটনার সুষ্ঠু বিচার চান। তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ওসি সেকেন্দার আলী জানান, ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯