নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ছোট ভাইয়ের হামলায় বড় ভাই

নওগাঁয় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, সকাল ৯:৪৩ সময় , আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, সকাল ৯:৪৩ সময়

নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ছোট ভাইয়ের হামলায় বড় ভাই প্রাণ হারিয়েছেন। শনিবার (২৮ মার্চ) উপজেলার কশব ইউনিয়নের বনকুড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আশরাফুল ইসলাম ফুলন (৩৫) এবং অভিযুক্ত তার ছোট ভাই বাবু (৩০)। তারা দুজনই স্থানীয় ময়েজ উদ্দিন প্রামানিকের সন্তান।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে সেই বিরোধ আরও তীব্র আকার নেয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ অনুযায়ী, বাবু ধারালো অস্ত্র দিয়ে তার বড় ভাইকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


ঘটনার পর এলাকাবাসী গ্রাম পুলিশের সহায়তায় অভিযুক্ত বাবুকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯