দেশের জ্বালানি ব্যবস্থাপনা তদারকি ও সমন্বয় জোরদার করতে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি

দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৫২ সময় , আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৫২ সময়

দেশের জ্বালানি ব্যবস্থাপনা তদারকি ও সমন্বয় জোরদার করতে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, এ সিদ্ধান্তটি নেওয়া হয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায়।


সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে সরকারি কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় এ দায়িত্ব পালন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। অন্যদিকে মহানগরের বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে জেলা প্রশাসন এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা এই নিয়োগ সমন্বয় করবেন।


নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা নির্ধারিত নিয়ম অনুযায়ী পাম্পগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং দৈনিক প্রতিবেদন সংশ্লিষ্ট বিভাগে জমা দেবেন। সরকার জানিয়েছে, দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯