সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে—এমন আশঙ্কায় রাজধানীতে বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি

৫৩৬ স্কুলে মশক নিধন চালাবে ডিএনসিসি: মিল্টন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৫০ সময় , আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৫০ সময়

সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে—এমন আশঙ্কায় রাজধানীতে বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ‘পরিচ্ছন্ন স্কুল, নেই মশা’ শিরোনামে এই কর্মসূচির আওতায় নগরীর ৫৩৬টি স্কুলে নিয়মিতভাবে মশক নিধন কার্যক্রম চালানো হবে। শনিবার (২৮ মার্চ) সকালে ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।


উদ্বোধনের পর তিনি বলেন, বর্ষা মৌসুম সামনে থাকায় ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে, তাই তাদের সুরক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, পর্যায়ক্রমে সব স্কুলে মশার প্রজননস্থল ধ্বংস করা হবে এবং নিয়মিত কীটনাশক প্রয়োগ করা হবে।


ডিএনসিসির প্রশাসক আরও বলেন, এ কার্যক্রম বাস্তবায়নে কোনো অনিয়ম বা অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।


উদ্বোধনের মাধ্যমে রাজধানীতে এই বিশেষ মশক নিধন অভিযান শুরু হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯