চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি খামারের ২৩টি গরু-ছাগল পুড়ে মারা গেছে। একই ঘটনায় আশপাশের অন্তত পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত

সীতাকুণ্ডে খামারে আগুন, ২৩টি গরু-ছাগল পুড়ে ছাই

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৩৭ সময় , আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৩৭ সময়

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি খামারের ২৩টি গরু-ছাগল পুড়ে মারা গেছে। একই ঘটনায় আশপাশের অন্তত পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার গভীর রাতে ভাটিয়ারী ইউনিয়নের গোয়ালিনী গেট এলাকায় এ ঘটনা ঘটে। খামার মালিক হাবিবুর রহমান জানান, তার ‘মা-বাবার দোয়া অ্যাগ্রো ফার্ম’-এ ১১টি গরু ও ১৩টি ছাগল ছিল। পাশের একটি মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত খামারে ছড়িয়ে পড়ে। তিনি একটি গরু উদ্ধার করতে পারলেও বাকি পশুগুলো আগুনে পুড়ে মারা যায়।


তিনি অভিযোগ করেন, খবর দেওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেড় ঘণ্টার বেশি সময় নেয়। এর আগেই স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, জাতীয় জরুরি সেবা নম্বরের মাধ্যমে খবর পাওয়ার পর ঘটনাস্থল নিশ্চিত করে তারা রওনা দেন। ঘটনাস্থল দূরে হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লেগেছে।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে স্থানীয়দের কেউ কেউ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাতের দাবি করলেও ঘটনাস্থলে এমন কোনো আলামত পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯