ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও হিজবুল্লাহর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৬১ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের তথ্য

ইরান–হিজবুল্লাহর হামলায় ২৪ ঘণ্টায় ২৬১ ইসরায়েলি আহত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ১০:৬ সময় , আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ১০:৬ সময়

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও হিজবুল্লাহর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৬১ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯২ জনে। তাদের মধ্যে বর্তমানে ১১৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


শুধু গত একদিনেই ২৬১ জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানানো হয়েছে। এদিকে চলমান সংঘাতকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। ইরানের পাল্টা হামলার জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে আঘাতের ঘটনা ঘটছে বলে জানা গেছে।


সংঘাত শুরুর পর থেকে পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে এবং নতুন করে হতাহতের ঘটনা বাড়ছে।


সূত্র: আল জাজিরা

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯