টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এই

বাসের তেল শেষ, ট্রেনে কাটা পড়ল লাইনে বসা ৫ যাত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ১০:৫ সময় , আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ১০:৫ সময়

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বাসিন্দা। তারা একটি যাত্রীবাহী বাসে করে যাত্রা করছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ধ্যা ৭টার দিকে বাসটি ধলাটেংগর এলাকায় পৌঁছালে জ্বালানি শেষ হয়ে সেটি থেমে যায়। পরে চালক ও সহকারী তেল সংগ্রহ করতে গেলে যাত্রীরা বাস থেকে নেমে আশপাশে অবস্থান নেন।


এক যাত্রী জানান, কিছু মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন, আবার কয়েকজন পাশের রেললাইনে বসেছিলেন। এ সময় হঠাৎ দ্রুতগতির একটি ট্রেন এসে তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন নার্গিস (৩৫), তার ছেলে নিরব (১২), দোলা (৩৫), সুলতান (৩৩) এবং রিফা (২৩)। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে শনাক্ত করে। আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।


স্থানীয়রা জানান, এই দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯