বাগেরহাটের চিতলমারী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ঘরে ঢুকে আমির হামজা (২৩) নামের এক কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যা

লুটপাটের ঘটনার প্রতিবাদ করায় আমির হামজাকে গুলি করে হত্যা করা হয়: দাবি স্বজনদের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ১০:৪ সময় , আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ১০:৪ সময়

বাগেরহাটের চিতলমারী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ঘরে ঢুকে আমির হামজা (২৩) নামের এক কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় তার বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার শিবপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আমির হামজা স্থানীয় রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজে স্নাতক প্রথম বর্ষে পড়তেন এবং পাশাপাশি একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতেন। সম্প্রতি তিনি বিয়ে করে ঈদ উপলক্ষে স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন।


পরিবারের ভাষ্য অনুযায়ী, বিকেলে তিনি বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন। এ সময় ১০ থেকে ১২ জন সশস্ত্র যুবক মোটরসাইকেলে এসে নিজেদের পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। পরিস্থিতি বুঝে হামজা দৌড়ে ছাদে ওঠেন। পরে তাকে ধাওয়া করে ধরে ফেলা হয়। একই সময়ে তার বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয় বলে অভিযোগ করেন স্বজনরা।


নিহতের বাবা জানান, হামজা ছাদ থেকে লাফ দেওয়ার পর গুলির শব্দ শোনা যায় এবং পরে বাড়ির পাশে খালের ধারে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। পরিবারের দাবি, কয়েক মাস আগে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ করায় একটি পক্ষের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।


ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


স্থানীয়ভাবে একের পর এক সহিংস ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯