বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী ৭ ও ৮ এপ্রিল ভারতের রাজধানী দিল্লি সফর করবেন। মরিশাসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান

৭ এপ্রিল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ১০:০ সময় , আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ১০:০ সময়

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী ৭ ও ৮ এপ্রিল ভারতের রাজধানী দিল্লি সফর করবেন। মরিশাসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার আগে তিনি এই সফর করবেন। এটি হবে নতুন সরকারের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। সফরের প্রথম দিনেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারত সরকারের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে আলোচনার বিষয়েও প্রস্তুতি চলছে।


ঢাকার একটি সূত্র জানিয়েছে, সফরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত থাকবেন। এছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্যমন্ত্রী এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নে নতুন গতি আনতে পারে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও আলোচনার ধারাবাহিকতা এই সফরকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।


এর আগে দুই দেশের নেতৃত্ব পর্যায়ে শুভেচ্ছা বিনিময় এবং কূটনৈতিক বৈঠকের ধারাবাহিকতা সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। সব মিলিয়ে এই সফর বাংলাদেশ-ভারত সম্পর্কের পরবর্তী ধাপ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯