জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কড়া মন্তব্য করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের

জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী টুকু আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী: মুফতি আমির হামজা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, সকাল ৯:৪০ সময় , আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, সকাল ৯:৪০ সময়

জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কড়া মন্তব্য করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। গত শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার একটি মসজিদে জুমার নামাজের আগে আলোচনায় অংশ নিয়ে তিনি মন্ত্রী টুকুকে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। প্রায় ১ মিনিট ৪৬ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপ ইতোমধ্যে অনলাইনে ভাইরাল হয়েছে।


ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বিদ্যুৎমন্ত্রী সম্পর্কে কঠোর ভাষায় মন্তব্য করা হচ্ছে, যেখানে তাকে ইসলামবিদ্বেষী হিসেবে আখ্যা দেওয়া হয় এবং তার বিভিন্ন বক্তব্য নিয়েও সমালোচনা করা হয়। একইসঙ্গে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি দাবি করেন, হাসপাতালগুলোতে জেনারেটর চালাতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এবং জনজীবন ঝুঁকিতে পড়ছে। অযোগ্যদের হাতে দায়িত্ব যাওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


অন্যদিকে স্থানীয় মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, আমির হামজাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি; তিনি নিজ উদ্যোগেই সেখানে উপস্থিত হন। কমিটির এক সদস্য জানান, বক্তব্যের সময় তিনি বাইরে থাকায় পুরো বিষয়টি শোনা হয়নি। এদিকে এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও তৈরি হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জনসম্মুখে এ ধরনের ব্যক্তিগত ও রাজনৈতিক চরিত্র নিয়ে মন্তব্য করা দায়িত্বশীল আচরণ নয় এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯