সংগীতশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪

আসিফ আকবরের নামে থানায় জিডি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩৯ সময় , আপডেট সময় : ২৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩৯ সময়

সংগীতশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর রমনা থানায় মো. সালাহউদ্দিন ভূঞা নামে এক ব্যবসায়ী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আসিফ আকবর গত বছরের অক্টোবরে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিসিবির পরিচালক হিসেবে নির্বাচিত হন। নির্বাচনের পর তাকে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।


পরিচালক হওয়ার পর থেকে তিনি বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আলোচনায় রয়েছেন। বিশেষ করে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে পুনরায় দলে ফেরানোর প্রক্রিয়ায় তার তৎপরতা অনেকের নজরে এসেছে। সম্প্রতি সাকিবের জন্মদিন উপলক্ষে লন্ডনে তার সঙ্গে কেক কাটার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে বিতর্কের জন্ম দেয়।


এর আগে ৯ মার্চ আসিফ আকবর অন্য একটি মামলায় খালাস পান। তবে সর্বশেষ জিডির ফলে তিনি নতুনভাবে আইনি জটিলতায় পড়েছেন। জিডির বিস্তারিত বা অর্থ আত্মসাতের প্রকৃতি সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। রমনা থানা পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯