ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী শারীরিক অসুস্থতার কারণে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতেই

হঠাৎ অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩৫ সময় , আপডেট সময় : ২৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩৫ সময়

ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী শারীরিক অসুস্থতার কারণে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতেই তাকে হাসপাতালে আনা হয় এবং বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল ও দলীয় সূত্রে জানা গেছে, হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে তিনি কিছুটা অস্বস্তি বোধ করেছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এবং উদ্বেগের কোনো বড় কারণ নেই। সতর্কতামূলকভাবে তাকে হাসপাতালের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ওষুধ ও সেবা প্রদান করা হচ্ছে।


ভর্তি হওয়ার পর তার সন্তান ও কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসকদের সঙ্গে তার স্বাস্থ্যের বিষয়ে কথা বলেছেন। উল্লেখ্য, সোনিয়া গান্ধী এর আগেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯