তথ্য ক্যাডারের দুই দক্ষ কর্মকর্তাকে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়

রাষ্ট্রপতির প্রেস উইংয়ে উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ মার্চ ২০২৬, সকাল ৯:২৪ সময় , আপডেট সময় : ২৫ মার্চ ২০২৬, সকাল ৯:২৪ সময়

তথ্য ক্যাডারের দুই দক্ষ কর্মকর্তাকে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের অনুযায়ী, তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। একই আদেশে তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাত রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। নবনিযুক্ত এই দুই কর্মকর্তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে ন্যস্ত করা হয়েছে।


এটি একটি নতুন অধ্যায় হিসেবে দেখা যাচ্ছে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে। পূর্বে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় অন্তর্বর্তীকালীন সরকার এই উইংয়ের সব কর্মকর্তাকে সরিয়ে দিয়েছিল। পরবর্তীতে বিএনপি সরকারের সময়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পান সচিব পদমর্যাদার কর্মকর্তা মো. সরওয়ার আলম। এবার সেই উইংয়ে নতুন করে দুই তথ্য কর্মকর্তাকে সংযুক্ত করা হলো।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯