ড. খলিলুর রহমান বর্ণবাদ নির্মূল, সাম্য প্রতিষ্ঠা এবং মানব মর্যাদা রক্ষায় বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ মার্চ ২০২৬, দুপুর ২:৪১ সময় , আপডেট সময় : ২৪ মার্চ ২০২৬, দুপুর ২:৪১ সময়

ড. খলিলুর রহমান বর্ণবাদ নির্মূল, সাম্য প্রতিষ্ঠা এবং মানব মর্যাদা রক্ষায় বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদ-এ ‘আন্তর্জাতিক বর্ণবাদ নির্মূল দিবস’ উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ আহ্বান জানান। মঙ্গলবার (২৪ মার্চ) নিউইয়র্ক-এ বাংলাদেশ স্থায়ী মিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. রহমান বর্ণবাদ ও জাতিগত বৈষম্যবিরোধী আন্তর্জাতিক কনভেনশনগুলোতে বাংলাদেশের অঙ্গীকারের কথা তুলে ধরেন।


তিনি রাখাইন ও গাজায় চলমান বর্ণবাদমূলক নিপীড়নের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো অনেক পিছিয়ে রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে অভিবাসী শ্রমিকদের বঞ্চনা, শোষণ ও ন্যায়বিচারে সীমিত প্রবেশাধিকারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এসব পরিস্থিতি জাতিসংঘের মূল আদর্শের পরিপন্থী এবং বৈষম্য ও অন্যায় প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।


বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, মানবাধিকার, সমতা ও মর্যাদা রক্ষায় দেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কাজ করছে। এছাড়া বর্ণবাদমুক্ত বিশ্ব গড়তে শিক্ষায় বিনিয়োগ, অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯