আমজাদ হোসেন ঈদের ছুটির মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি বিসিবি সভাপতির কাছে

বিসিবি থেকে পদত্যাগ করার কারণ জানালেন আমজাদ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ মার্চ ২০২৬, দুপুর ২:৩৯ সময় , আপডেট সময় : ২৪ মার্চ ২০২৬, দুপুর ২:৩৯ সময়

আমজাদ হোসেন ঈদের ছুটির মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি বিসিবি সভাপতির কাছে চিঠি দিয়ে ব্যক্তিগত কারণ উল্লেখ করে এই সিদ্ধান্তের কথা জানান। গত বছরের অক্টোবর থেকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আমজাদ। তবে সম্প্রতি তাকে সরিয়ে ওই কমিটির দায়িত্ব দেওয়া হয় মোখছেদুল কামাল বাবু-কে।


পদত্যাগের পর সোমবার (২৩ মার্চ) রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আমজাদ বলেন, তার সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। তিনি জানান, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পরিষদ চাইলে যেকোনো স্থায়ী কমিটি পুনর্গঠন বা পুনর্বিন্যাস করতে পারে। বোর্ড হয়তো মনে করেছে, তার দায়িত্বে থাকা কমিটিতে পরিবর্তন প্রয়োজন।


তিনি আরও বলেন, পরিচালনা পরিষদের সিদ্ধান্তকে তিনি সম্মান জানান এবং সেটি মেনে নিয়েছেন। তবে মিডিয়া কমিটি থেকে তাকে কেন সরানো হয়েছে, সে বিষয়ে তাকে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯