যমুনা সেতু-তে ঈদুল ফিতরকে ঘিরে যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় টোল আদায়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সোমবার (২৩ মার্চ) রাত

ঈদযাত্রার আট দিনে যমুনা সেতুতে প্রায় ১৮ কোটি টাকার টোল আদায়

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ মার্চ ২০২৬, দুপুর ২:৩২ সময় , আপডেট সময় : ২৪ মার্চ ২০২৬, দুপুর ২:৩২ সময়

যমুনা সেতু-তে ঈদুল ফিতরকে ঘিরে যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় টোল আদায়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সোমবার (২৩ মার্চ) রাত পর্যন্ত আট দিনে সেতুটিতে প্রায় ১৭ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৬ মার্চ রাত ১২টা থেকে ২৩ মার্চ রাত ১২টা পর্যন্ত মোট ২ লাখ ৫৪ হাজার ১৭৫টি যানবাহন সেতুটি পারাপার করেছে। প্রতি বছর ঈদের সময় যমুনা সেতুতে যানবাহনের চাপ বাড়ে এবং টোল আদায়ও দ্বিগুণ বা তার বেশি হয়ে থাকে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে।


দিনভিত্তিক হিসাব অনুযায়ী, ১৬ মার্চ ৩৫ হাজারের বেশি যানবাহন পারাপার হয়ে প্রায় ২ কোটি ৯৪ লাখ টাকার টোল আদায় হয়। ১৭ ও ১৮ মার্চে এই সংখ্যা আরও বাড়ে, যেখানে প্রতিদিন ৪৬ হাজার থেকে ৫১ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। পরবর্তী দিনগুলোতে কিছুটা কমলেও ঈদের কাছাকাছি সময়ে আবার চাপ বৃদ্ধি পায়। ঈদ উপলক্ষে সেতুতে ১৮টি টোল বুথ চালু রাখা হয় এবং মোটরসাইকেলের জন্য উভয় পাশে আলাদা বুথ স্থাপন করা হয়েছিল।


সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, এবারের ঈদযাত্রায় ঘরমুখো মানুষ তুলনামূলক স্বস্তিতে যাতায়াত করতে পেরেছেন। ঈদের আগের দিন ছাড়া তেমন কোনো বড় যানজট দেখা যায়নি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯