যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ব্যবহৃত একটি বিমান ধ্বংস করে দেওয়া হয়েছে

আয়াতুল্লাহ আলি খামেনির ব্যবহৃত বিমান ধ্বংসের দাবি ইসরায়েলের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ৪:৬ সময় , আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ৪:৬ সময়

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ব্যবহৃত একটি বিমান ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। সোমবার (১৬ মার্চ) এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে রাতভর চালানো বিমান হামলায় ওই বিমানটি ধ্বংস করা হয়েছে। আইডিএফের দাবি, বিমানটি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং দেশটির শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন সামরিক ও কূটনৈতিক কাজে ব্যবহার করতেন। বিশেষ করে সামরিক সরঞ্জাম সংগ্রহ এবং মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করতে দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইটে এই বিমানটি ব্যবহৃত হতো।


ইসরায়েলি সামরিক বাহিনীর মতে, এই কৌশলগত সম্পদ ধ্বংস হওয়ায় ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় করার সক্ষমতা, সামরিক শক্তি পুনর্গঠনের প্রক্রিয়া এবং সরকারের কার্যক্রম পরিচালনায় বড় ধরনের ধাক্কা লাগবে। তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।


সংঘাত চলমান থাকায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯