আগামী সংসদ নির্বাচন এবং বিরোধী দলের চলমান আন্দোলনে রাজনীতি যখন উত্তপ্ত তখন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবার রুদ্ধদ্বার

সাবের চৌধুরীর সঙ্গে পিটার হাসের রুদ্ধদ্বার বৈঠক

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৭ নভেম্বর ২০২৩, সকাল ৮:১৩ সময় , আপডেট সময় : ৭ নভেম্বর ২০২৩, সকাল ৮:১৩ সময়
আগামী সংসদ নির্বাচন এবং বিরোধী দলের চলমান আন্দোলনে রাজনীতি যখন উত্তপ্ত তখন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবার রুদ্ধদ্বার বৈঠক করলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে। তিনি প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত।

সোমবার (৬ নভেম্বর) বিকালে সাবের হোসেন চৌধুরীর রাজধানীর পরিবাগের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টা তারা রুদ্ধদ্বার বৈঠক করেন।

জানা গেছে, বেলা সোয়া ২টায় সাবের হোসেন চৌধুরীর বাসায় আসেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠক শেষে বিকেল সোয়া ৪টার দিকে তিনি বেরিয়ে যান।

তবে এই বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সাবের হোসেন চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, তারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে আলোচনা করেছেন।

এর আগে গত ৩ নভেম্বর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। এছাড়া ৩১ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন পিটার হাস।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯