হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে চীনের সহায়তা প্রত্যাশা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক

বিপাকে ট্রাম্প, এবার চীনের কাছে চাইলেন সহায়তা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ১২:৫১ সময় , আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ১২:৫১ সময়

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে চীনের সহায়তা প্রত্যাশা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার আসন্ন বৈঠকের আগেই এ বিষয়ে চীনের উদ্যোগ দেখতে চান। ট্রাম্প বলেন, চীন তাদের তেলের প্রায় ৯০ শতাংশ আমদানি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ব্যবহার করে থাকে। তাই হরমুজ প্রণালি আবার চালু রাখতে বেইজিংয়ের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


চলতি মাসের শেষ দিকে বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যদি প্রত্যাশিত অগ্রগতি না দেখা যায়, তাহলে এই সফর পিছিয়েও যেতে পারে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিশ্চিত করার আহ্বান এমন এক সময় এসেছে, যখন ইরানের সঙ্গে চীনের সুসম্পর্ক রয়েছে। বিশ্লেষকদের মতে, তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বেইজিং হয়তো নিজস্ব তেলবাহী জাহাজ পার করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাদা কোনো জোটে যাওয়ার প্রয়োজন মনে নাও করতে পারে।


এরই মধ্যে ভারত জানিয়েছে, তেহরানের সঙ্গে সমঝোতার মাধ্যমে তাদের দুটি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পেয়েছে। এর আগে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়াকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। তবে এখন পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিকভাবে এই আহ্বানে সাড়া দেয়নি।


বর্তমানে হরমুজ প্রণালির আশপাশে বিভিন্ন দেশের বহু জাহাজ আটকে রয়েছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের আশঙ্কা বাড়ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯