দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত শক্তিশালী করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য

আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, সকাল ৯:৩৭ সময় , আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, সকাল ৯:৩৭ সময়

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত শক্তিশালী করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (১৫ মার্চ) রাত প্রায় পৌনে ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।


পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, তাদের নির্বাচনী ইশতেহারে ঢাকা–০৮ এলাকাকে সবার জন্য একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ছিল। কিন্তু সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার কারণে আবারও একটি প্রাণহানির ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, মানুষের জীবন এভাবে ঝরে যাওয়া কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।


তিনি আরও বলেন, নাগরিকদের নিরাপদ জীবন নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাই তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ঢাকা–০৮ এলাকাসহ সারা দেশে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯