মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও

হরমুজ প্রণালি খোলা নিয়ে ট্রাম্প–স্টারমারের মধ্যে আলোচনা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, সকাল ৯:৩৪ সময় , আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, সকাল ৯:৩৪ সময়

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ১৫ মার্চ এ তথ্য জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট। ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানান, গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জাহাজ চলাচল ও বাণিজ্যে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, তা নিয়ে দুই নেতা ফোনালাপে মতবিনিময় করেছেন।


হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়। ফলে প্রণালিটি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এদিকে বর্তমান সংকটের অর্থনৈতিক প্রভাব নিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গেও আলোচনা করেছেন কিয়ার স্টারমার।


ডাউনিং স্ট্রিট জানায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা এবং এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে তিন দেশের নেতারা একমত হয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯