শত্রুপক্ষের কাছে গোপন তথ্য সরবরাহের অভিযোগে ইরানে প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান

‘শত্রুকে’ তথ্য দেওয়ার অভিযোগে ইরানে ৫০০ জন গ্রেপ্তার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, সকাল ৯:৩১ সময় , আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, সকাল ৯:৩১ সময়

শত্রুপক্ষের কাছে গোপন তথ্য সরবরাহের অভিযোগে ইরানে প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান আহমাদরেজা রাদান। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কিত তথ্য বিদেশে পাঠানোর অভিযোগ রয়েছে। এসব ঘটনার প্রায় অর্ধেকই অত্যন্ত গুরুতর বলে দাবি করেন তিনি।


রাদানের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে এমন লোকও রয়েছে যারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সহায়তা করার জন্য তথ্য সরবরাহ করেছে। কেউ কেউ আবার হামলার সম্ভাব্য স্থানের ভিডিও ধারণ করে তা বাইরে পাঠিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে এই গ্রেপ্তারগুলো কোন সময় বা কোন অভিযানের মাধ্যমে করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি ইরানের পুলিশ প্রধান।


এদিকে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে অতিরিক্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলের প্রসিকিউটর কার্যালয় অভিযোগ করেছে যে, আটক ব্যক্তিরা ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্য ইসরায়েলের কাছে পাঠিয়েছে।


ঘটনাগুলো মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯