আজ সোমবার, ১৬ মার্চ দেশের ৫৪টি জেলায় একযোগে খাল ও জলপথ পুনঃখনন কর্মসূচি শুরু হচ্ছে। দিনাজপুর জেলার কাহারোল

৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, সকাল ৯:১৬ সময় , আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, সকাল ৯:১৬ সময়

আজ সোমবার, ১৬ মার্চ দেশের ৫৪টি জেলায় একযোগে খাল ও জলপথ পুনঃখনন কর্মসূচি শুরু হচ্ছে। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মাধ্যমে এই বৃহৎ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে আগামী ছয় মাসে প্রায় ১,২০০ কিলোমিটার নদী, খাল ও জলাশয় পুনঃখনন করা হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যাতে জলাবদ্ধতা কমানো, কৃষি সেচ ব্যবস্থা উন্নত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হয়।


প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরসূচি অনুযায়ী, তিনি সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে রওনা দেবেন। পরে সাড়ে ১১টায় সাহাপাড়া খাল পুনঃখননের উদ্বোধন করবেন, যার মাধ্যমে একই সময়ে দেশের আরও ৫৩টি স্থানে এই কর্মসূচির কার্যক্রম শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করবেন এবং স্থানীয় জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।


এরপর বিকেল সাড়ে তিনটার দিকে দিনাজপুর উপশহরের ফরিদপুর কবরস্থানে গিয়ে তিনি তাঁর নানা-নানি ও অন্যান্য আত্মীয়স্বজনের কবর জিয়ারত করবেন। দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল পাঁচটায় দিনাজপুরের গোর-এ-শহিদ বড় ময়দানে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী, যেখানে তিনি ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেবেন।


সব কর্মসূচি শেষ করে সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯