ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলা টানা ১৬ দিনে গড়িয়েছে। রোববার (১৫ মার্চ) পর্যন্ত চলা এই সংঘাতের

‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:২৭ সময় , আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:২৭ সময়

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলা টানা ১৬ দিনে গড়িয়েছে। রোববার (১৫ মার্চ) পর্যন্ত চলা এই সংঘাতের প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। বিভিন্ন দেশে জ্বালানি তেলের সরবরাহ ও দামের ওপর এর প্রভাব দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে ইরান ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের কারণে বর্তমানে অনেক দেশের জাহাজ চলাচল এই প্রণালি দিয়ে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় হরমুজ প্রণালিতে সামরিক শক্তি মোতায়েনের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি আশা প্রকাশ করেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ সেখানে যুদ্ধজাহাজ পাঠিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসবে।


তবে ট্রাম্পের এই আহ্বানে এখনো শক্তিশালী দেশগুলোর পক্ষ থেকে স্পষ্ট কোনো সাড়া পাওয়া যায়নি। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তারা মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ওই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি পর্যালোচনা করছে। এদিকে ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, তারা দ্রুত এই সংঘাতের অবসান দেখতে চায়। তবে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।


জাপানও এখন পর্যন্ত ট্রাম্পের আহ্বানে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে দেশটির কর্মকর্তারা জাপানি সংবাদমাধ্যম এনএইচকে-কে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাকাইচির আসন্ন যুক্তরাষ্ট্র সফরে বিষয়টি আলোচনার এজেন্ডায় থাকতে পারে। ফ্রান্স সরকারও তাৎক্ষণিকভাবে কোনো সামরিক পদক্ষেপের ঘোষণা দেয়নি। শনিবার ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই।


দক্ষিণ কোরিয়াও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা অব্যাহত থাকলে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯