ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতে সরাসরি অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করেছে ফ্রান্স। একই সঙ্গে হরমুজ প্রণালিতে ১০টি

ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না: প্রতিরক্ষামন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:২৪ সময় , আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:২৪ সময়

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতে সরাসরি অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করেছে ফ্রান্স। একই সঙ্গে হরমুজ প্রণালিতে ১০টি যুদ্ধজাহাজ পাঠানোর খবরকেও ভিত্তিহীন বলে জানিয়েছে প্যারিস। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানায়, ফ্রান্সের বিমানবাহী রণতরী গ্রুপ বর্তমানে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে এবং তাদের অবস্থান সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের অবস্থান অপরিবর্তিত রয়েছে। দেশটি কেবল প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক পদক্ষেপে মনোযোগী এবং চলমান যুদ্ধে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই।


সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন মিত্রদের হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করার আহ্বান জানান। তবে সেই আহ্বানে ফ্রান্স সাড়া দেয়নি। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভৌথাঁ ‘ফ্রান্স ২৪’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বর্তমানে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না এবং ফ্রান্স এই যুদ্ধে জড়িত নয়।


তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঠিক কী উদ্দেশ্যে এই যুদ্ধ শুরু করেছে, তা এখনো পরিষ্কার নয়। যুদ্ধের চূড়ান্ত ফলাফল কী হবে, সেটিও অনিশ্চিত বলে মন্তব্য করেন তিনি।


ভৌথাঁর মতে, ওয়াশিংটন ও তেল আবিবের লক্ষ্য এক কি না, সে বিষয়েও স্পষ্ট ধারণা নেই।


ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর অবস্থানের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন, ফ্রান্স এখনো কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে। তাই এই সংঘাতে সরাসরি জড়ানোর কোনো পরিকল্পনা দেশটির নেই।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯