ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:২০ সময় , আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:২০ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত রয়েছেন। এর আগে গত ১২ মার্চ অধিবেশন শুরু হলেও তা রোববার পর্যন্ত মুলতবি রাখা হয়েছিল। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির শনিবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।


সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উদ্দেশে ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এ ছাড়া বিধি–৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি–১৩১ অনুযায়ী সিদ্ধান্ত–প্রস্তাবের ৯৭টি নোটিশ জমা দেওয়া হয়েছে।


উল্লেখ্য, অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি দলের সংসদ সদস্যরা বিক্ষোভ দেখিয়ে ওয়াকআউট করেন। একই সঙ্গে তারা দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবিও জানান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯