ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। নেতানিয়াহুর নিহত হওয়ার গুঞ্জনের মধ্যেই

নেতানিয়াহুকে ধাওয়া করে হত্যার হুঁশিয়ারি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:১২ সময় , আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:১২ সময়

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। নেতানিয়াহুর নিহত হওয়ার গুঞ্জনের মধ্যেই তাকে লক্ষ্য করে এই হুমকি দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি নেতানিয়াহুকে টার্গেট করার অঙ্গীকার করেছে। বাহিনীর নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালিয়ে যাবে তারা।


বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি তিনি জীবিত থাকেন, তাহলে তাকে তাড়া করে হত্যার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালায়। ওই হামলায় এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। প্রতিবেদন অনুযায়ী, প্রথম দফার হামলাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ তেহরানের বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। এরপর তার দ্বিতীয় পুত্র আয়াতুল্লাহ মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯