পুরো রমজান মাস জুড়ে আশপাশের বিভিন্ন মাদ্রাসায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেছে প্লাটিনাম হাসপাতাল। শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানো

পুরো রমজান জুড়ে মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে প্লাটিনাম হসপিটাল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:৭ সময় , আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:৭ সময়

পুরো রমজান মাস জুড়ে আশপাশের বিভিন্ন মাদ্রাসায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেছে প্লাটিনাম হাসপাতাল। শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং সহজে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই কর্মসূচির আওতায় প্লাটিনাম হাসপাতালের চিকিৎসক দল বিভিন্ন মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন। পাশাপাশি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীরা প্রয়োজনে হাসপাতালে এসে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবায় বিশেষ ছাড়ও পাবেন।


হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রমজান মাসে মাদ্রাসা শিক্ষার্থীরা নানা ধর্মীয় কার্যক্রমে ব্যস্ত থাকলেও অনেক সময় নিয়মিত চিকিৎসা বা স্বাস্থ্য পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হন। সেই বিষয়টি মাথায় রেখেই তাদের জন্য এই বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছে। প্লাটিনাম হাসপাতালের চেয়ারম্যান ডা. আব্দুর রহিম এবং ম্যানেজিং ডিরেক্টর ডা. আবুল কালাম আজাদের দিকনির্দেশনায় হাসপাতালের সিইও ডা. সুলতানা তাসনিম এই সচেতনতামূলক স্বাস্থ্য ক্যাম্পেইনের উদ্যোগ নেন।


এ বিষয়ে ডা. সুলতানা তাসনিম বলেন, আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা দেওয়া নয়, বরং মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরি করা এবং কমিউনিটিকে সুস্থ রাখা। রমজানের মতো পবিত্র সময়ে এ ধরনের উদ্যোগ আরও বেশি গুরুত্ব বহন করে। তিনি আরও জানান, ভবিষ্যতে এই ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কমিউনিটির মানুষদের জন্য নিয়মিত ফ্রি চেকআপ এবং ছাড়মূল্যে চিকিৎসাসেবা চালু রাখার আশ্বাসও দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯