বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টায়

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে রোববার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩৫ সময় , আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩৫ সময়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে। মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানান, তার সঙ্গে সিঙ্গাপুরে যাবেন সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং তাদের বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস। গত শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি চিকিৎসকদের ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।


বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছে এবং প্রতিবেদনে ইতিবাচক ফল এসেছে। তিনি বলেন, চিকিৎসকরা সার্বক্ষণিক তাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং তিনি এখনো ক্লোজ মনিটরিংয়ে আছেন। গত বৃহস্পতিবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার অবনতি হলে তাকে রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যানের প্রতিবেদনে জটিলতা ধরা পড়লে ভার্চুয়াল মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে দ্রুত অস্ত্রোপচার করা হয়।


মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়মিত নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দুপুরে তিনি এভারকেয়ার হাসপাতালে এসে মির্জা আব্বাসকে দেখতে যান। এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯