কালবৈশাখীর মৌসুম শুরু হওয়ায় দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। রোববার (১৫ মার্চ) ঢাকাসহ দেশের

ঢাকাসহ ৪ বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টির পূর্বাভাস

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩৪ সময় , আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩৪ সময়

কালবৈশাখীর মৌসুম শুরু হওয়ায় দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। রোববার (১৫ মার্চ) ঢাকাসহ দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত শুক্রবার রাজধানী ঢাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ঢাকায়, ১৮ মিলিমিটার।


শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সক্রিয় রয়েছে। এসব কারণেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।


আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, রোববার ময়মনসিংহ ও সিলেট বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায়ও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সকালে সম্ভাবনা কম থাকলেও বিকেলের দিকে ঝড়বৃষ্টি হওয়ার আশঙ্কা বেশি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯